television

রাঁধুনীতে এবার নতুন চমক! শুরু হচ্ছে “মহারানীর লড়াই”।

14 Mar 2026, 2:54 PM | ⏱ 1 min read |
idebojyoti By idebojyoti

এই বিশেষ পর্বে অংশ নেবেন রাঁধুনীর পূর্বে বিজয়ী হওয়া সকল রাঁধুনীর রানিরা।
বিচারকের আসনে থাকবেন বিভিন্ন নামকরা শেফরা। তাঁদের দেওয়া নির্দিষ্ট উপকরণ দিয়েই তৈরি করতে হবে রেসিপি—সেখানেই হবে আসল প্রতিযোগিতা।

জিততে পারলেই থাকছে আকর্ষণীয় পুরস্কার এবং সঙ্গে নগদ অর্থ পুরস্কার।
রাঁধুনীর রানিদের মধ্যে যিনি সেরা প্রমাণিত হবেন, তিনিই জিতে নেবেন “রাঁধুনীর মহারানী”-র সম্মাননা।

রাঁধুনির বিশেষ মহারানি পর্বটি দেখানো হবে প্রত্যেক রবিবার দুপুর দেড়টা ও বিকেল সাড়ে পাঁচটায় শুধুমাত্র আকাশ ৮ এ

Share: