television

চিরতরে বন্ধ হয়ে গেল ভোলে বাবা পার করেগা ।

06 Apr 2026, 7:58 PM | ⏱ 1 min read |
idebojyoti By idebojyoti

বিশেষ সূত্রে জানা যাচ্ছে, ভোলেবাবা পার করেগা Season–3 ধারাবাহিকটির শুটিং, যা ইতিমধ্যেই শুরু হয়েছিল, তা হঠাৎ করেই বন্ধ করে দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের পেছনে রয়েছে একটি আবেগঘন কারণ। ধারাবাহিকটির সঙ্গে যুক্ত জনপ্রিয় অভিনেতা Rahul Arunoday Banerjee, যিনি সম্প্রতি আমাদের ছেড়ে চলে গেছেন, তাঁর প্রতি শ্রদ্ধা জানাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

জানা গেছে, Star Jalsha কর্তৃপক্ষ এই শোকাবহ পরিস্থিতিতে ধারাবাহিকটির শুটিং স্থায়ীভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে খুব সম্ভবত আগামীকাল বা পরশু থেকে এই ধারাবাহিকটি আর সম্প্রচার করা হবে না।

এই সিদ্ধান্তে দর্শক মহলে যেমন দুঃখের সঞ্চার হয়েছে, তেমনই প্রিয় অভিনেতার স্মৃতির প্রতি সম্মান জানানোয় অনেকেই চ্যানেলের এই উদ্যোগকে শ্রদ্ধার চোখে দেখছেন।

Share: