tollywood_focus

পয়লা বৈশাখের আগেই প্রেমের জোয়ার! প্রকাশ্যে এলো “তোর পাড়াতে” মিউজিক ভিডিওর অফিসিয়াল পোস্টার.

02 Apr 2026, 10:27 PM | ⏱ 1 min read |
idebojyoti By idebojyoti

গ্রামবাংলার মাটির গন্ধ আর ছোটবেলার অমলিন প্রেমের গল্প নিয়ে তৈরি মিউজিক ভিডিও “তোর পাড়াতে” এখন মুক্তির অপেক্ষায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেল এই প্রোজেক্টের ফার্স্ট লুক পোস্টার। আর পোস্টার মুক্তির সাথেই ঘোষণা করা হলো গানটির রিলিজ ডেট। আগামী ১২ই এপ্রিল, ‘On Stage Presents’-এর ব্যানারে মুক্তি পেতে চলেছে এই মিউজিক ভিডিও।

নস্টালজিক প্রেমের নতুন সমীকরণ
পরিচালক কারণ আরিয়ান, যিনি এর আগে কৌশানী মুখার্জির “Single Life” মিউজিক ভিডিওর মাধ্যমে নিজের মুনশিয়ানা প্রমাণ করেছিলেন, এবার তিনি নিয়ে আসছেন একদম ভিন্ন ঘরানার এক গল্প। যেখানে শহরের ব্যস্ততা নেই, আছে গ্রামের মেঠো পথ আর শৈশবের নির্মল বন্ধুত্বের টান।

অভিনয় ও কলাকুশলী
এই মিউজিক ভিডিওতে

মুখ্য চরিত্রে দেখা যাবে:
সুবাশিষ ভট্টাচার্য
দেবী রায়
পৃথ্বীরাজ দাস
বিশেষ চমক হিসেবে থাকছেন টেলি-দুনিয়ার পরিচিত মুখ ঋষিতা নন্দী।

সুর ও নেপথ্য কারিগর
গানটির সুর দিয়েছেন লিঙ্কন রায় চৌধুরী এবং কণ্ঠ দিয়েছেন প্রীতম ও রুবাই। তাঁদের গায়কী এই প্রেমের গল্পে এক অন্য মাত্রা যোগ করেছে। এছাড়াও কারিগরি দিক থেকে ভিডিওটিকে নিখুঁত করে তুলেছেন সিনেমাটোগ্রাফার গিরিধারী গড়াই এবং এডিটর ও কালারিস্ট সুমন্ত সরকার।

কবে এবং কোথায় দেখবেন?
প্রোডাকশন হাউস সূত্রে জানানো হয়েছে, ১২ই এপ্রিল সরাসরি ‘On Stage Presents’ ইউটিউব প্ল্যাটফর্মে দর্শকরা দেখতে পাবেন এই মিউজিক ভিডিওটি। পয়লা বৈশাখের ঠিক আগে বাঙালির নস্টালজিয়াকে উসকে দিতে এই গানটি এক বড় উপহার হতে চলেছে।

Share: