tollywood_focus

পরিচালক অনীক দত্তের প্রয়াণে শোকস্তব্ধ টলিউড

27 May 2026, 2:54 PM | ⏱ 1 min read |
idebojyoti By idebojyoti

প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক অনিক দত্ত-র প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। বুধবার আচমকাই তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই স্তম্ভিত হয়ে পড়েন চলচ্চিত্র জগতের বহু শিল্পী ও অনুরাগীরা। প্রাথমিক সূত্র অনুযায়ী, গুরুতর দুর্ঘটনার পর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি।

বাংলা সিনেমায় ব্যতিক্রমী গল্প ও তীক্ষ্ণ সামাজিক ব্যঙ্গের জন্য বিশেষ পরিচিত ছিলেন অনীক দত্ত। তাঁর পরিচালিত একাধিক ছবি দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল। বিশেষ করে ‘ভূতের ভবিষ্যৎ’ এবং ‘অপরাজিত’-এর মতো কাজ তাঁকে বাংলা চলচ্চিত্রে স্বতন্ত্র পরিচিতি এনে দেয়।

পরিচালকের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন টলিউডের বহু অভিনেতা, পরিচালক ও সংস্কৃতি জগতের বিশিষ্ট ব্যক্তিত্বরা। সামাজিক মাধ্যমেও শোকবার্তায় ভরে উঠেছে অনুরাগীদের টাইমলাইন।

Share: