bengali_movie

বিশ্বমঞ্চ থেকে এবার বাংলা সিনেমার পর্দায় ১০ জুলাই মুক্তি পাচ্ছে ‘পিঞ্জর

01 Jun 2026, 9:00 PM | ⏱ 1 min read |
idebojyoti By idebojyoti

চেজিং ড্রিমস ফিল্মস প্রযোজিত ও বেল জার ফিল্মস* সহযোগিতায় নির্মিত আন্তর্জাতিকভাবে প্রশংসিত বাংলা ছবি ‘পিঞ্জর’ আগামী ১০ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা ও স্বীকৃতি অর্জনের পর এবার বাংলার দর্শকদের সামনে আসছে ডা. Rudrajit Roy পরিচালিত এই আবেগঘন চলচ্চিত্র।

News Image

মানুষের অন্তর্গত বন্দিত্ব, সমাজের অদৃশ্য খাঁচা এবং নীরব মানসিক লড়াইকে কেন্দ্র করে নির্মিত ‘পিঞ্জর’ এক গভীর মানবিক গল্প। প্রতীকধর্মী উপস্থাপনা ও সংবেদনশীল চিত্রভাষার মাধ্যমে ছবিটি স্বাধীনতা, ট্রমা, টিকে থাকা এবং আত্মপরিচয়ের প্রশ্নকে নতুনভাবে তুলে ধরে।

News Image

ছবিতে অভিনয় করেছেন Joy Sengupta, Sagnik Mukherjee, Mallika Banerjee, Mamata Shankar, Satakshi Nandy, Ishan Mazumder, Samiul Alam, Tathagata Mukherjee এবং Swastidipa Rabidas।

প্রেক্ষাগৃহে মুক্তির আগেই ‘পিঞ্জর’ তার সাফল্যের ছাপ রেখেছে একাধিক মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। ছবিটি প্রদর্শিত হয়েছে HAAPIFEST, Chicago South Asian Film Festival, South Asian Film Festival of Montreal, Indian Film Festival of Sydney, Kolkata International Film Festival, International Indian Film Festival Toronto, Third Eye Asian Film Festival, Asian Film Festival Barcelona এবং London Bengali Film Festival-এর মতো উল্লেখযোগ্য মঞ্চে।

News Image

ছবিটি প্রসঙ্গে পরিচালক Rudrajit Roy বলেন,
“পিঞ্জর আসলে সেই অদৃশ্য খাঁচাগুলোর গল্প, যেখানে মানুষ প্রতিদিন মানসিক, সামাজিক ও আবেগগতভাবে বন্দি হয়ে থাকে। বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে ছবিটি যে ভালোবাসা ও সম্মান পেয়েছে, তা আমাদের গোটা টিমকে নতুনভাবে অনুপ্রাণিত করেছে।”

News Image

ছবির আবহসঙ্গীত নির্মাণ করেছেন *Ratul Shankar*, যার সুর ছবির আবেগকে আরও গভীরতা দিয়েছে।

‘পিঞ্জর’-এর চিত্রগ্রহণের দায়িত্বে ছিলেন মানস ভট্টাচার্য, যার ভিজ্যুয়াল ট্রিটমেন্ট ছবির আবেগ ও বাস্তবতাকে এক অনন্য গভীরতা দিয়েছে।

বিশেষভাবে উল্লেখযোগ্য, ছবিটির সিনেমাটোগ্রাফিতে ব্যবহার করা হয়েছে প্রায় ৬০ বছর পুরনো ভিন্টেজ ম্যানুয়াল Nikon Prime Lens, যা আধুনিক ডিজিটাল ক্যামেরা সেটআপের সঙ্গে বিশেষভাবে অভিযোজিত করা হয়েছিল। এই পরীক্ষাধর্মী ও স্বতন্ত্র প্রয়োগ ছবির প্রতিটি ফ্রেমে এনে দিয়েছে এক অর্গানিক টেক্সচার এবং timeless cinematic feel, যা সমকালীন বাংলা সিনেমার ভিজ্যুয়াল ভাষায় এক নতুন মাত্রা যোগ করেছে।
ছবির চিত্রনাট্য লিখেছেন রাহুল রয়ে, যিনি প্রোডাকশন ডিজাইনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর নির্মাণে ‘পিঞ্জর’-এর layered storytelling এবং immersive visual atmosphere আরও শক্তিশালী ও অনুভবযোগ্য হয়ে উঠেছে।

News Image

ছবির সাউন্ড ডিজাইন নির্মাণ করেছেন অনীশ বসু, যার তৈরি immersive sonic texture ছবির আবেগ ও মনস্তাত্ত্বিক অভিঘাতকে আরও গভীরভাবে দর্শকের কাছে পৌঁছে দেয়। এক বছরেরও বেশি সময় ধরে সন্দীপ চক্রবর্তী প্রকৃতির মধ্যে থেকে বিভিন্ন পাখির স্বতন্ত্র শব্দ ও ফুটেজ অত্যন্ত যত্নের সঙ্গে ধারণ করেছেন, যা ছবির সোনিক ও ভিজ্যুয়াল বাস্তবতাকে সমৃদ্ধ করেছে। পরে সেই বিরল পাখির শব্দগুলোকে অনীশ বসু নতুনভাবে ইঞ্জিনিয়ার ও ডিজাইন করে তৈরি করেছেন ছবির hauntingly immersive soundscape, যা ‘পিঞ্জর’-এর আবহকে আরও রহস্যময় ও অনুভবনির্ভর করে তুলেছে।

ছবির গানের কথা লিখেছেন প্রেমাংশু দাস এবং অম্বরীশ মজুমদার। তাঁদের লেখনী ছবির সঙ্গীতে এনে দিয়েছে কাব্যিক আবেগ, বিষণ্ণতা এবং মুক্তির আকাঙ্ক্ষার গভীর অনুরণন।

আন্তর্জাতিক স্বীকৃতি, শক্তিশালী অভিনয় এবং আবেগঘন নির্মাণশৈলীর কারণে ‘পিঞ্জর’ ইতিমধ্যেই এই মরশুমের অন্যতম প্রতীক্ষিত বাংলা ছবি হয়ে উঠেছে।

News Image
News Image

আগামী ১০ জুলাই, দর্শক সাক্ষী থাকবেন এমন এক গল্পের যেখানে প্রতিটি নীরবতার ভিতরে লুকিয়ে আছে যন্ত্রণা, আর প্রতিটি খাঁচা খুঁজে ফেরে মুক্তির পথ।

Share: