celebrity

দেব বুম্বাদার বিতর্কে মাঝে এবার রানা সরকার.

31 Jan 2026, 8:56 PM | ⏱ 1 min read |
idebojyoti By idebojyoti

সূত্রের খবর, সিনেমা মুক্তি নিয়ে নাকি প্রসেনজিৎ-জিতের বিপক্ষে চলে গিয়েছেন দেব! দেব নাকি আবার প্রসেনজিৎকে অপমান করে ‘তুমি তো আবার পদ্মশ্রী-টদ্মশ্রী পেয়েছ’ বলে অপমান করেছেন। আশ্চর্যজনক ভাবে ইম্পার দফতরে বন্ধ দরজার ভিতরে হওয়া বৈঠকের খবর, চলে আসছে বাইরে। এখন প্রশ্ন, এর পিছনেও কি কাজ করছে দেব বিরোধীদের কোনো চক্রান্ত? অন্তত টলিউডের প্রযোজক রানা সাহা-র একটি ফেসবুক পোস্ট থেকে তেমনই ইঙ্গিত মিলছে।

রানা সাহা-র সেই পোস্টে লেখা রয়েছে, “বুম্বাদা-কে অপমান করলে যেমন মেনে নেবো না, তেমনি অকারণ দেব-কে টার্গেট করা হলেও প্রতিবাদ করবো…
সেদিন সত্যি কী ঘটেছিলো সেটার আমি প্রত্যক্ষদর্শী ও সাক্ষী…
মানুষ দেব-জিৎ-বুম্বাদার সিনেমা হলে গিয়ে দেখতে চায়, আমরা কে সেটার রিলিজ তারিখ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ?

স্ক্রিনিং কমিটির ভেতরের কথা যখন উদ্দেশ্যমূলক ভাবে মিডিয়ার কাছে বলে দেওয়া হচ্ছে তবে এবার সেটাই আরো বিশদে বলা শুরু করি ?
অনেক প্রশ্ন আছে, প্রশ্ন করতে শুরু করি ?
যারা এসব করাচ্ছেন পারবেন তো জনগণের কাছে নিজের মুখ রক্ষা করতে ?”

এমনকী, জিৎকেও নাকি দেব করেছেন অপমান! যদিও এই নিয়ে দেব বা প্রসেনজিৎ বা জিৎ, কেউই মুখ খোলেননি। এখন প্রশ্ন, ইন্ডাস্ট্রির মধ্যেই যদি এত বিভেদ থাকে, তাহলে কি বাংলা সিনেমা পারবে বড় বাজেটের বলিউড বা দক্ষিণী সিনেমার সঙ্গে টক্কর দিতে। ধুঁকতে থাকা ইন্ডাস্ট্রির হাল এই রেষারেষির মুখে পড়ে আরও পতনের পথে যাবে না তো?

Share: