bengali_movie

এবার হিরনের দ্বিতীয় বিয়ে নিয়ে মশকরা করলেন রানা সরকার।

27 Jan 2026, 5:25 PM | ⏱ 1 min read |
idebojyoti By idebojyoti

দ্বিতীয় বিয়ে করেছেন হিরণ চট্টোপাধ্যায়। প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই হিরণ দ্বিতীয় বিয়ে করে বেজায় ফেঁসেছেন এমনটাই দাবি তাঁর প্রথম স্ত্রী অনিন্দিতার। তাঁকে নিয়ে ইন্ডাস্ট্রির বুকে নানা ধরনের মশকরাও কিন্তু হচ্ছে। কেউ কেউ প্রতিক্রিয়া দিতে গিয়ে যেমন হাসছেন। ঠিক তেমনই কেউ কেউ, নানা জায়গায় আড্ডার মাঝেই হিরণের বিয়েকে উল্লেখ করেই আপকামিং বিয়ের বর-কনের সঙ্গে ঠাট্টা করছেন। হিরণের বিয়ে যেন আলোচনার সঙ্গে সঙ্গে বেশ রসিকতার জায়গায় চলে গিয়েছে।

প্রযোজক রানা সরকার প্রকাশ্য আসরে যেভাবে হিরণকে নিয়ে মশকরা করলেন, তা যেন সত্যি অবিশ্বাস্য। পাশে বসে আছেন রণজয়-শ্যামৌপ্তি। তাঁরা আসন্ন সময়ে বিয়ে করছেন। সেখানেই তাঁকে জিজ্ঞেস করা হল, ‘বিয়ে কেন করছিস?’

অভিনেত্রী জবাব দেওয়ার আগেই রানা সরকার সোজাসুজি বলে বসলেন, “কেন করবে না? হিরণ যদি বিয়ে করে নিতে পারে? সতেজ প্রেমের একটা মানুষ। হিরণ যদি বিয়ে করে, তাহলে ও কেন না? বাচ্চা মেয়ে। হিরণ যদি করতে পারে। ও করবে না কেন? যদিও অভিনেত্রী পুরো ঘটনার সময় মাথা নীচু করেই ছিলেন।” অন্যদিকে রণজয়কে হাসতে দেখা যায়। তাঁর সঙ্গে তিনি বলে বসলেন, “কী রিয়াক্ট করব, বুঝে উঠতে পারছি না।”

Share: