bengali_movie

পাবলিক ডিমান্ডে সিনেমা হলে ফেরত দি একাডেমি অফ ফাইন আর্টস ! The Academy of Fine Arts movie

24 Feb 2026, 8:07 AM | ⏱ 1 min read |
idebojyoti By idebojyoti

নভেম্বর মাসে সিনেমা হলে ঝড় তুলেছিল যে ছবি, সেই একাডেমি অফ ফাইন আর্টস্ আবার ফিরে আসতে চলেছে বড় পর্দায়। আগামী ২৭ শে ফেব্রুয়ারি, সিনেমা হলে ফের আসতে চলেছে দি একাডেমি অফ ফাইন আর্টস।
নেপথ্যে, ছবির ডিস্ট্রিবিউটর শতদীপ সাহা। প্রাথমিকভাবে এই সিনেমা রিলিজ যখন আটকে গেছিল নিজে এগিয়ে এসে ছবির ডিস্ট্রিবিউশনে হাত বাড়িয়েছিলেন । আর প্রায় তিন মাস পরে, তারই হাত ধরে আবার সিনেমা হলে ফিরছে দি একাডেমি অফ ফাইন আর্টস।

এই ধরনের রী-রিলিজের ঘটনা তাও ইনডিপেনডেন্ট সিনেমার ক্ষেত্রে, বাংলা সিনেমার সাম্প্রতিক ইতিহাসে একেবারেই বিরল।
ছবিটার প্রাথমিক থিয়েটার রানের পর থেকে অসংখ্য মানুষ এই ছবিটা দেখতে না পাওয়ার আফসোস করেছেন, মেসেজ করেছেন এবং কোনভাবে ছবিটা দেখা যায় কিনা সেটা জানতে চেয়েছেন আর কিছু থাকে যে ছবি সিনেমা হলে দেখার অভিজ্ঞতাই আলাদা ! তাই মূলত সেই সব মানুষদের জন্যই আরেকবার আমরা ছোট্ট পরিসরে সিনেমা হলে ফিরিয়ে আনতে চলেছি একাডেমি অফ ফাইন আর্টস, জানান শতদীপ সাহা , কারণ মোবাইলের ছোট্ট স্ক্রিনে এই ছবির আসল মজা পাওয়া যাবে না বলে তিনি মনে করেন। তাই মাত্র ৯৯ টাকা তে গ্লোব সিনেমা হলে, এই ছবির এডভান্স বুকিং শুরু হচ্ছে আজ থেকে।

News Image

ডেবিউ সিনেমাতেই তিন মাসের মধ্যে পাবলিক ডিমান্ড এর ছবি ফের সিনেমা হলে। নবীন ডিরেক্টর জয়ব্রত এবং তার টিম স্বভাবতই ভীষণ খুশি। তিনি জানান বাংলার দর্শক, যে এইভাবে আমাদের ছবিকে ভালবাসবেন সেটা আমরা কোনদিনই ভাবি নি। এই সিনেমা আর শুধু আমাদের সিনেমা নয়, এই সিনেমা প্রত্যেকটা বাঙালি দর্শকের যারা এই ছবিকে ভালোবেসেছেন পাশে দাঁড়িয়েছেন এবং এগিয়ে দিয়েছেন প্রতিমুহূর্তে, জানান জয়ব্রত।
কাজেই যারা যারা এই সিনেমা এখনো অব্দি হলে দেখে উঠতে পারেননি আগামী ২৭ শে ফেব্রুয়ারি, তাদের কাছে শেষ সুযোগ বড় পর্দায় দি অ্যাকেদমি অফ ফাইন আর্টস উপভোগ করার।

Share: